ওসমানীনগরে প্রধানমন্ত্রীর গৃহহীন প্রকল্প পরিদর্শনে সচিব

সিলেটের ওসমানীনগরে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর গৃহহীন আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বস্ত্র ও পাঠ মন্ত্রনালয়ের সচিব মোঃ লুকমান হোসেন মিয়া।
১৫ ফেব্রয়ারী দুপুরে উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামে উক্ত প্রকল্পটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলাপ্রশাসক রাজস্ব আসলাম উদ্দিন, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মইনুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা আক্তার, দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন সহ আরোও অনেক।