ওসমানীনগর প্রতিনিধি ::মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ৬ষ্ঠ প্রতিনিধি সম্মেলন সফল করতে দেশে আসছেন যুব কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান।
মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামী ১৮ ডিসেম্ভর ২০২২ইং রোজ রবিবার, সকাল ১০:০০ টায় জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউন্সে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী চক্রকে পতিহত করার প্রত্যয়ে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ৬ষ্ঠ প্রতিনিধি সম্মেলন অনুষ্টিত হবে।
এ সম্মেলনে যোগদান করবেন সরকারের মন্ত্রী এমপি ,মুক্তিযোদ্ধা , শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মের নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধো কমান্ডের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাজ্য মুক্তিযুদ্ধো কমান্ডের সভাপতি মোঃ লুৎফুর রহমান মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে স্থানীয় অসহায় দরিদ্র মানুষের কল্যানে তার সহযোগিতার হাত প্রসারিত করেন সর্বদা। এবার দেশে এসে তিনি সরকারের হাতকে শক্তিশালী কারার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কর্মাকান্ডের সাথে সংম্পৃক্ত থাকবে।
Sylhetnewsbd Online News Paper