বর্থমান সরকারের চাই, দরকারে পাই,নতুন সুরে ‘সরকারের আছি , দরকারে আছি’…সেই স্লোগানে গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার কান্ডারী হতে চান সুমন শিকদার,ইউপি নির্বাচন সামনে রেখে দেশে আসলেন সুমন শিকদার। ২৮/২/২০২১তারিখ ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে লন্ডন থেকে একটি ফ্লাইটে বাংলাদেশে আসলেন বীর মুক্তিযোদ্ধা আবদুর নুর শিকদার এর একমাত্র সন্তান সুমন শিকদার।
আগামী ইউনিয়ন নির্বাচনকে ঘিরে চারিদিকে চলছে আলোচনা। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে অনেক নেতা-কর্মী ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন। সমর্থন আদায়ে জন্য ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। আত্বীয়-স্বজন-বন্ধু-বান্ধব, শুভাকাংকিদের মধ্যে নিজেদের প্রার্থীতার কথা প্রচার করছেন।
সিলেটের ওসমানীনগর উপজেলার ৫নং গোয়ালাবাজার ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে নৌকায় প্রার্থী হতে চান
যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্য ডর সেট যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন শিকদার।তিনি গোয়ালা বাজার ইউনিয়ন তের হাতি গ্রামের কৃতিসন্তান। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে পথচলা শুরু করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের নিবেদিত সৈনিক সুমন শিকদার এবার জনপ্রতিনিধি হয়ে জনতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।বর্থমান আওয়ামী লীগে সরকারের হয়ে নতুন স্লোগানে, সরকারের চাই, দরকারে পাই,স্লোগানে নতুন সুরে ‘সরকারের আছি , দরকারে আছি’…সেই স্লোগানে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখে উপজেলা সহ গোয়ালা বাজার ইউনিয়ন এর সমাজের বিভিন্ন কাজ করে যাচ্ছেন। তিনি অবহেলিত,বঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তাঁর কর্ম প্রচেষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।
।আসন্ন ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা সম্পর্কে সুমন শিকদার গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদে নৌকার কান্ডারী হতে চান উল্লেখ করে বলেন, দল যদি আমাকে মুল্যায়ন করে দলীয়ভাবে মনোনয়ন প্রদান করে তবে আমি নির্বাচন করবো। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন,আগামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকা মার্কায় ৫নং গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদে আমাকে দলীয়ভাবে মনোনিত করা হবে বলে আমার বিশ্বাস । সেই বিশ্বাস রেখেই আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমি অবহেলিত মানুষের জন্য কাজ করতে চাই
Sylhetnewsbd Online News Paper