আওলাদ মিয়া ক্যান্সার আক্রান্ত থেকে বাঁচতে চান, মা ও অসুস্থ।

মোঃ ফজলু মিয়া ওসমানীনগর প্রতিনিধিঃ ভয়াবহ মরণব্যাধির নাম ক্যান্সার। এটা থেকে মুক্তির উপায় আছে, কিন্তু তার জন্য প্রয়োজন সময় মতো চিকিৎসার ও অর্থের। এর চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় বহু রোগী মারা যায়। তাই সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেত আওলাদ মিয়ার প্রাণ।

ওসমানীনগর উপজেলার জেলার উমরপুর ইউনিয়ন বড়ইসবপুর গ্রামের মো.আওলাদ মিয়া দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ২০২০ সাল থেকে গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন।ক্যান্সারে আক্রান্ত আওলাদ মিয়া”র ৮০ বছরের বিদ্ব্য মা ও অসুস্থ, তার মা ও আওলাদ মিয়াকে নিয়ে খুব চিন্তায় তার পরিবার। তার ১৬ বছরের এক মেয়ে তিন চেলে রয়েছে, বড় ছেলে গাড়ির হেলপারের কজে বছর দরে মেজো ছেলে ওয়াল্ডিং ওয়াকসপে কিছু দিন থেকে কাজ করছে, ছোট ছেলে মাধ্যমিক বিদ্যালয়ের লেখা পড়াশোনা করছে । তিনি বলেন আমরা কেউ জানিই না যে নিজের অজান্তেই ক্যান্সারের বীজ বহন করে বেড়াচ্ছি নিজের শরীরে। যখন জানতে পারি তখন সেটা চলে যায় আমাদের নিয়ন্ত্রণের বাইরে।বর্থমানে তরল খাবার ছাড়া কিছু খেতে পারছেন না তিনি। মো.আওলাদ মিয়াকে এলাকার মানুষের সহায়তায় ও আত্মীয়-স্বজন এর সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা করিয়েছেন তার পরিবার।কিন্তু ব্যয়ব্যহুল চিকিৎসার কাছে অসহায় তার পরিবার। তার চিকিৎসা প্রতি মাসে অনেক টাকা ব্যয় করতে হয়।এই ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব নায়। মরণব্যাধি ক্যান্সারের আক্রমণে তিনি এখন বিনা চিকিৎসায় মৃত্যুর পথযাত্রী। তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে ওসমানী মেডিকেল ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসক।কিন্তু আর্থিক স্বচ্ছলতা না থাকায় ওসমানী মেডিকেল ভর্তি হতে পারছেন না
তার চিকিৎসার জন্য আওলাদ মিয়ার স্ত্রী মোছাঃ ছমিরুন বেগম সমাজের হৃদয়বান ও বিত্তশালী প্রবাসী মানুষের কাছে একটু সাহায্যের আবেদন জানিয়েছেন।সাহায্য পাঠানোর ঠিকানা- আওলাদ মিয়ার স্ত্রী মোছাঃ ছমিরুন বেগম, যোগাযোগ-বিকাশ +8801779906574