সিলেটের ওসমানীনগরে – সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টে খছরুপুর – পৈলনপুর সড়কের অংশে সংস্কার কাজ চলছে অপরিচ্ছন্ন আর নিম্নমানের ইটের খোয়া দিয়ে। এই সড়কটি বালাগঞ্জ- ওসমানীনগর উপজেলার জনসাধারণের যোগাযোগের একমাত্র সড়ক। বালাগঞ্জ- ওসমানীনগর উপজেলার যোগাযোগ রক্ষাকারী এই সড়কের কাজের ধীরগতির কারনে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। সড়ক নির্মান কাজে ব্যবহার করার জন্য সড়কের পাশে রাখা হয়েছে মাটি, ইট, বালুসহ বিভিন্ন নির্মান সামগ্রী। রাস্তার পাশে রাখা মাটি ও বালুর কারনে বিরক্তিকর ধূলা-বালির কারণে জনস্বাস্থ্যের হুমকির মুখে । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তদারকিতে ৪ কোটির অধিক টাকা ব্যায়ে এই রাস্তার সংস্কার কাজ চলছে।
২০১৯ সালের শেষের দিকে বালাগঞ্জ-ওসমানীনগর সড়কের ওসমানীনগর উপজেলার প্রেম বাজার হয়ে খছরুপুর পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ৪ কোটির অধিক টাকার দরপত্র আহবান করা হলে কাজটি পেয়ে থাকেন মেসার্স কসমো কনস্ট্রাকশন নামের প্রতিষ্টান। গত বছরের ১৫ নভেম্বর কাজ শুরু করে সড়কের কাজ শেষ না হওয়ায় এই সড়কের যাতায়াতকারী যাত্রীরা রয়েছে বিপাকে। রাস্তার সংস্কার কাজে অনিয়ম ও বর্জ্য অপসারন বিহীন বোর ধানের খড়ের উপর নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে মেকাডম করার বিষয় জানতে ঠিকাদারী প্রতিষ্টান ও তদারকি কর্মকর্তা মোশারফ হোসেন উপসহকারী প্রকৌশলী বালাগঞ্জ কে মোবাইল ফোনে একাদিক বার যোগাযোগ করা হলে ফোন রিসিব করা হয়নাই। এমনকি রাস্তার কাজে তদারকির জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের বা এলজিইডি কোন কর্মকর্তাকে পাওয়া যায় নাই। কাজ করছেন শ্রমিক ও রুলার চালক। নিম্নমানের ইটের খোয়া দিয়ে সংস্কার কাজ চালিয়ে যাওয়ার বিষয় বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস আর এম জি জাকারিয়া সাংবাদিকদের জানান, নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করলে তদন্ত করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলার সচেতন মহল জানান দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামের পর অত্র সড়কের সংস্কার কাজ শুরু হলে ও নিম্নমানের কাজের ফলে আমরা হতাশ । নিম্নমানের কাজের বিষয় জরুরী ভিত্তিতে তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আমরা জোর দাবী জানাই ।
Sylhetnewsbd Online News Paper