বালাগঞ্জে অরক্ষিত আস্রয়ন প্রকল্পের ঘরে জন্ম নিল ভেড়ার বাচ্চা।

সিলেটের বালাগঞ্জে প্রধানমন্ত্রীর নির্মানাধীন অরক্ষিত আস্রয়ন প্রকল্পের ২ এর একটি ঘরে দুইটি ভেড়ার বচ্ছা ভুমিষ্ট হয়েছে।
(শুক্রবার) ২৮ মে সকাল ১১ টায় উপজেলার পুর্ব পৈলনপুর ইউনিয়নের পুর্ব ঐয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

কুশিয়ারা নদীর তীরে দীর্ঘদিন থেকে নির্মানাধীন আস্রয়ন প্রকল্পের ১৫টি ঘর অযন্ত, অবহেলায়, তালা বিহীন ভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে।উক্ত আস্রয়ন প্রকল্পের ঘরে এলাকার কৃষকের গৃহ পালিত গরু, ছাগল ও ভেড়ার বিচরন সব সময় লক্ষণীয়। ঐয়া গ্রামের আব্দুছ ছালাম এর ভেড়া হাছিনা বেগম বর্গা নিলে আজ শুক্রবার সকাল ১১ টায় দুটি ফুটফুটে ভেড়ার ছানা জন্ম নিয়েছে।এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলার পুর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন এর সাথে একাধিক বার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই,। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুজিনা আক্তার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান উপকার ভোগীদেরকে আস্রয়ন প্রকল্পের উক্ত ঘর গুলো হস্তান্তার করা হয়েছে। এলাকার বাসিন্দা আব্দুছ ছালাম এর সাথে কথা বলে জানাজায় ১৫ টি ঘরের চাবি উপকার ভোগীদেরকে সমজায়া দেওয়া হয়নাই।