সিলেট নিউজ বিডি ডেস্কঃ গাড়ি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয় সরণিতে রোববার সন্ধ্যায় গাড়িতে থাকা পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তার ফোন নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী।
মঙ্গলবার শেরেবাংলা নগরে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ ব্রিফিংয়ের সময় এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে পালিয়ে যায়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।
গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।
Sylhetnewsbd Online News Paper