মস্তফা উদ্দিন,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির পানজুম দখলের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,মুখলেছ আলী (৪০) পিতা মৃতঃ ওয়ারিছ আলী,ও মহরম আলী ওরফে কুটুন মিয়া (২২) পিতাঃ সফিক উদ্দিন ওরফে (বাউল) তারা দুজন বড়লেখা সদর ইউপির উত্তর ডিমাই গ্রামের সাষ্টমা পার এলাকার বাসিন্দা।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার উত্তর ডিমাই গ্রামের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
দখলের সাতদিন পেরিয়ে গেলেও আজ বৃহস্পতিবার পর্যন্ত পানজুম দখলমুক্ত হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান বুধবার (০২ জুন) ২৪ ঘন্টার মধ্যে দখলদারদের সরিয়ে নেওয়ার সময় নিলেও তিনি তা দখলমুক্ত করতে পারেননি। এতে ভয়ে জুমে প্রবেশ করতে পারছে না খাসিয়ারা। জুম থেকে পান তুলতে না পারায় তারা কষ্টে দিন পার করছেন।
উল্লেখ্য-গত শুক্রবার (২৮ মে) সকালের দিকে বনাখলাপুঞ্জির কয়েকটি জুম দখলের ঘটনা ঘটে এবং দশ লাখ টাকা চাঁদা দাবি করে দখল কারিরা। এ-র আগে শনিবার(২৯ মে) দিবাগত রাতের কোনো একসময় একই চা-বাগানের আওতাধীন আগারপুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে ফেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে পৃথক দুটি মামলা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper