বড়লেখায় যায়যায়দিনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মস্তফা উদ্দিন,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে (২৬জুন)শনিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বড়লেখা মিডিয়া সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়৷

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত। এতে ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস।

সভায় স্বাগত বক্তব্য দেন যায়যায়দিনের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি লিটন শরীফ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ও বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, রাইজিংবিডির সিলেটের নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমান,একাত্তর টিভি প্রতিনিধি বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.জে লাভলু, সোনালী খবর প্রতিনিধি মস্তফা উদ্দিন, আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,সভার শুরুতেই দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি নুরুল ইসলামের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।