মস্তফা উদ্দিন,বড়লেখাঃ দৈনিক সিলেট বাণীর বড়লেখা প্রতিনিধি জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল ইসলাসের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বড়লেখা প্রেসক্লাব।
সোমবার (২৬ অক্টোবর) এক শোকবার্তায় বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক গোপাল দত্ত, দৈনিক যুগান্তর ও জালালাবাদ প্রতিনিধি আব্দুর রব, কালেরকন্ঠ প্রতিনিধি লিটন শরীফ,আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরেরকাগজ প্রতিনিধি মিজানুর রহমান,সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি জালাল আহমদ,ইত্তেফাক প্রতিনিধি ও সিলেটটুডের নিজস্ব প্রতিবেদক তপন কুমার দাস,একাত্তরের কথা প্রতিনিধি আদিব মজিদ,একাত্তর টিভি ও সিলেটভিউ প্রতিনিধি এজে লাভলু,যায়যায়দিন প্রতিনিধি সুলতান আহমদ খলিল,সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাৃ,দৈনিক বাংলাদেশ মিডিয়া প্রতিনিধি মস্তফা উদ্দিন, খোলাকাগজ প্রতিনিধি রিপন দাস প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, বড়লেখা পৌরসভার গাজিটেকা বাঁশতলা গ্রামের বাসিন্দা সাংবাদিক নূরুল ইসলাম শুক্রবার দিবাগত রাতে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, তিনি ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৬ জুন) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper