মঙ্গলবার সাকাল ১১ টায় সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী সাবির আহমেদ এর পরিবার এর বাড়িতে করোনাকালিন স্বাস্থ্যবিধি মেনে এলাকার প্রায় দুই শতাধিক হতদরিদ্র ও অসহায়দের মধ্যে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নুরে মদিনা ইসলামি সংস্থার সভাপতি,সাবির আহমদ পরিবার এর উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ভোজ্যতেল, লাচ্ছা সেমাই, চিনি, রসুন, আদা, ময়দা, লবন, পিঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। উল্লেখ্য, আল-ইনসান ফাউন্ডেশন ইউ’কে এর প্রতিষ্ঠাতা সাবির আহমেদ ও তার পরিবারের উদ্যোগে প্রতি ঈদে এলাকার হত-দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন দুর্যোগ ও সঙ্কটে এলাকার অসহায়দের নানাভাবে সহায়তা করা হয়। ইতোমধ্যে সমাজসেবা মূলক কাজে এ ফাউন্ডেশন সর্বমহলের প্রশংসা কুড়িয়েছে।এ সময় উপস্থিত ছিলেন সাবির আহমেদ এর চাচা হজী আছন আলী, তয়মুনা খাতুন,ফাহিম আহমেদ, রেদওয়ান আহমেদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper