ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা

ওসমানীনগর প্রতিনিধি:জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ওসমানীনগর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী,আবু আহমদ আনসারী সৈয়দ সারোয়ার রেজা, সিনিয়র সদস্য আব্দুল মুনিম, মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য দেওয়ান মজিদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, দেশ এখন অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। যার ধরুণ দেশের মানুষ আজ তাদের স্বাভাবিক জীবন-যাপন করতে হিমশিম খাচ্ছে। নিত্যপ্র্যোজনীয় দ্রব্য মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ জনসাধারণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। যেখানে সরকার বানবাসী মানুষের পাশে দাড়ানোর কথা সেখানে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের নামে আমোদ প্রমোদে ব্যস্ত। প্রধানমন্ত্রী নিজের শিষ্টাচারকে ভুলন্টিতে করে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপ্রত্যাশিতভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরই সাথে এই অঞ্চলের নেতা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবী করছি। দেশে গনতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে এবং খালেদা জিয়ার মুক্তির জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার আহবান জানান। এছাড়া তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন।
এসময় আরো বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক লয়লুস মিয়া,সুহিনুল হক আক্তার, আতিকুল আলম,রেজাউল করিম,রিমন মাহমুদ রাসেল,সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রেজাউল ইসলাম, জালাল আহমদ সামী, ফরিদ আহমদ, ফয়েজ আহমদ জগলু, এমাদুল হক, কাজী শওকত, রাহেল আহমদ, রাহেল মিয়া, আঙ্গুর আলী, সুহেল মিয়া, রুশন আলী, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন আহমেদ, নাদিম হুসেন দিপু, নাজমুল হক, কাজী বোরহান, সাজু মিয়া, লায়েক আহমদ, যুবায়ের আহমদ, মিজানুর রহমান, জুয়েল মিয়া, আমির আলী, হাফিজুল ইসলাম প্রমুখ।
সভায় দ্রুত সময়ের মধ্যে উপজেলার ৮টি ইউনিয়নে কর্মী সম্মেলনের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করার জন্য সর্ব সম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।