ওসমানীনগরে বন্যা দূর্গতদের মধ্যে ৩মেট্রিকটন চাল বিতরণ।

ওসমানীনগর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে উপজেলার সাদিপুর, পশ্চিম পৈলনপুর এবং বুরুঙ্গা ইউনিয়নের একাধিক গ্রাম।বন্যা দূর্গত মানুষের মধ্যে সরকারী চাল বিতরণ করা হয়।২২ মে ২০২২ ইং রোববার সারাদিন ব্যাপি ওসমানী নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দূর্গত এর মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়।উপজেলার বন্যা দূর্গত বুরুঙ্গা ইউনিয়ন,

সাদিপুর ইউনিয়ন, পৈলনপুর ইউনিয়নে জেলা প্রশাসন সিলেট এর পক্ষ থেকে ৩ মেট্টিকটন  চাল বিতরণ করা হয়।ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নিলিমা রায়হানা,সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোকাব্বির খান মহোদয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আহমেদ কবির আদনান,মাননীয় সাংসদ মহোদয়ের সহকারী(২) অসিত রঞ্জন দেব,

 

দুপুরে এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পশ্চিম পৈলনপুর ইউনিয়ন এর এর চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী সুমন বন্যা দূর্গত মধ্যে চাল বিতরণ করেন। বিকেল ৩ ঘটিকায় সময় বুরুঙ্গা ইউনিয়নের এর চেয়ারম্যান আখলাকুর রহমান,নিয়ে বুরুঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যা কবলিত মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। বিকেল ৫ টায় সাদিপুর ইউনিয়নে

জেলা প্রশাসন সিলেট এর পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিলণ কান্তি রায়,বুরুঙ্গা ইউপি সদস্য ছালিকুর রহমান ছালিক,আতিকুর রহমান,আব্দুল মুমিন,মেনন দেব,সংরক্ষিত সদস্য স্বপ্না বেগম,কৃষ্ণা রানী,কল্পনা রাণী,সাংবাদিক ফজলু মিয়া,হিসাব সহকারী চয়ন সুত্রধর।সাদিপুর ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ। পশ্চিম পৈলনপুর ইউনিয়ন এর সদস্যবৃন্দ।