সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দায়সারাভাবে পালনের অভিযোগে চারটি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত প্রধান শিক্ষকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
শোকজ প্রাপ্তরা হলেন,বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার দাস, ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ কুমার দত্ত, বিওসি কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান ও সোনাতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল আহমদ। বুধবার দুপুরে তারা শোকজ লেটার পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
চার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করার সত্যতা নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি নির্দেশনা থাকা সত্তেও চার প্রতিষ্ঠান প্রধান দায়সারাভাবে শোক দিবস পালন করেন। বিষয়টি দৃষ্টিগোচর হলে ইউএনও স্যার প্রতিষ্ঠান প্রধানদের শোকজ করতে নির্দেশ দেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper