ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান শামীম আহমদ ভিপিকে উপজেলার চাতলপাড় জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।একই সঙ্গে সংবর্দনা প্রদান করা হয় উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমকে।
(০৮ ডিসেম্ভর ২০২২ ইং) বৃহস্পতিবার মাদ্রাসা মাটে আয়োজিত সংবর্ধনা সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি দিলোয়ার হোসেন দিলশাদের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহ সুপার নাজিম উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শামিম আহমদ ভিপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম,
মাদ্রাসা সুপার আব্দুল হাই আল হাদী, ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন খলপ, যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া প্রমূখ।
অনুষ্টানে বক্তব্যকালে অতিথিবৃন্দ বলেন , ২০০০ সালে প্রতিষ্টিত শিক্ষা প্রতিষ্টান অল্প সময়ে সুনাম কুড়িয়েছে অনেক।এখানে লেখাপড়া করে সূনাম কুড়াচ্ছেন শিক্ষার্থীরা। সরকার কিংবা সব শ্রেণী পেশার মানুষ যদি এগিয়ে আসেন তাহলে এগিয়ে যাবে প্রতিষ্টানটি।
এছাড়াও মাদ্রাসায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন অতিথিবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper