৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী

আগামী ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

০৩মার্চ বৃহস্পতিবার রাজধানীর শের-ই বাংলানগরের জাতীয় অর্থনীতি পরিষদের সম্মেলন কক্ষে অর্থনীতিবিদদের সঙ্গে বাজেট আলোচনায় এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, আমরা বাজেট নিয়ে চিন্তা শুরু করেছি। সবার সঙ্গে আলোচনা করেই বাজেট দেয়া হবে।

আগামী ২ বা ৯ জুন জাতীয় সংসদে স্বাধীন দেশের ৪৫তম প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। বাজেট পাস হবে ৩০ জুন। এ নিয়ে ১০ম বারের মতো এবং টানা ৮ বছর বাজেট দিতে যাচ্ছেন আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার বাজেট দিয়েছেন বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।