মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি ও জি.এস জননেতা আসাদ উদ্দিন আহমদ এর জন্মদিন উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে তাঁর নিজ বাসভবনে সিলেটের আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নেতাকর্মীর ফুলেল ভালবাসায় সিক্ত হন আসাদ উদ্দিন আহমদ। এছাড়াও দিনভর বিভিন্ন শ্রেণীর মানুষ জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাসভবনে উপস্থিত হন।
Sylhetnewsbd Online News Paper