বাঙালি রান্নায় ব্যাপকভাবে আদা ব্যবহার করা হয়, কোন ব্যাঞ্জনকে সুস্বাদু করা ছাড়াও আদা তে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে এছাড়াও গ্যাস অম্বল সারাতেও এর জুড়ি নেই । আজকে দেখবো বিভিন্ন শারীরিক অসুস্থতার থেকে মুক্তি পাওয়ার জন্য আদা কে কীভাবে ব্যবহার করা যায় ।
১) মাথা ধরা‚ মাইগ্রেনের ব্যথা বা পিরিয়েডসের সময় পেটে ব্যাথা কমানোর জন্য এক কাপ গরম আদা চা খান গরম জলে একটু থেতো করা আদা ফুটিয়েও খেতে পাবেন, একই উপকার পাবেন ভালো ফল পাবার জন্য দিনে দুবার এটা পান করুন ।
২) বদহজম কমাতে বা ক্ষুধা বৃদ্ধি করতে আদা ব্যবহার করা হয় । এক কাপ ফুটন্ত জলে খানিকটা থেতো করা আদা দিয়ে জলটা ফুটিয়ে অর্ধেক করে নিন । খালি পেটে সকালে এটা খেতে হবে । আদা গ্যাস্ট্রিক জুস উৎপাদন করে ফলে তাড়াতাড়ি আরাম পাবেন ।
৩) গা বমি কমাতেও আদার জুড়ি নেই । এইরকম অবস্থায় এক কুচি আদা মুখে ফেলে খানিক্ষণ চুষতে হবে । দেখবেন অল্প সময়ের মধ্যে অনেকটা সুস্থ বোধ করছেন ।
৪) কাশি সারাতে আদার ব্যবহার | এর জন্য আধ কাপ চিনি কড়াইতে দিয়ে নাড়তে থাকুন | চিনি গলে গেলে এতে আধ কাপ গ্রেটেড আদা মেশান | মিশ্রণ গাঢ হয়ে গেলে আগুন থেকে নামিয়ে ঠান্ডা করে নিন | এরপর চৌকো ছোট আকারে কেটে একটা পরিষ্কার বয়ামে ভরে রাখুন | সর্দি কাশি সারাতে সকালে উঠে এই জিঞ্জার ক্যান্ডি খান |
৫) গায়ে ফোসকা পড়লে তাও আদা দিয়ে সারিয়ে তোলা যায় | ফোসকার ওপর মোটা করে আদা বাটা লাগান | আরো ভালো ফল পেতে হলুদ মিশিয়ে দিন এই পেস্টে | শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন
Sylhetnewsbd Online News Paper