ঈদের আর বাকি মাত্র কয়েকটি দিন। মেহেদির রঙে রঙিন হোক আপনার ঈদের দিন। ঈদের সাজের অপরিহার্য অংশ মেহেদি। তরুণীদের হাতে মেহেদির নকশা থাকবে না তাই কী হয়! ঈদের দিন সাজের সঙ্গে হাতের মেহেদির নকশা যোগ করে ভিন্ন মাত্রা। চাঁদরাতে হাতে মেহেদি লাগানোর প্রচলন অনেক আগে থেকেই রয়েছে। ঈদের একদিন আগে হাতে মেহেদি লাগালে মেহেদির রঙও থাকে টাটকা।
কেনাকাটায় ব্যাস্ত সময় পার করছেন শিক্ষার্থী সামছিয়া রহমান। পড়াশুনা, টিউশনিসহ রোযার ফাঁকে পারিবারিক কাজ কর্মে বেশ বেগ পেতে হয়েছে তাকে। গেল কদিন আগে তার বড় ভাই করিমের বিয়েতে কেনাকাটাসহ মেহেদির রঙে রাঙিয়েছেন সবাই, তবে এবার নিজেকে সুন্দর করে রাঙিয়ে নেওয়ায় ব্যস্ত তিনি। কারন একদিকে ঈদের খুশি,আবার ঈদের পরক্ষনেই শূরু হচ্ছে সানাইয়ের শুরে শুরে নতুন জীবনকে রাঙিয়ে দিতে বারতি রঙের ছুয়া। তাইতো মেহেদির রঙে নিজেকে রাঙিয়ে নিতে নতুন ভাবীকে সঙ্গে নিয়ে ছুটছেন বিউটি পার্লারে। কিন্তূ আবার অনেকে ঘরে বসেই নকশা করে মেহেদি দিতে ভালোবাসেন।

একসময় গৃহিণীরা পুরো নখে মেহেদি লাগতেন। সময়ের হাওয়া বদলে এখন অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এখন পুরো নখে মেহেদি না লাগিয়ে আঙুলের পাশ দিয়ে মেহেদির নকশা করাই হালের ফ্যাশন। আর নখে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে নেলপলিশ দিলে আরো ভালো মানাবে। মেনিকিউর করে আঙুলের ডগায় মেহেদির বিভিন্ন আলপনা করতে পারেন। এতে একটু নতুনত্ব আসবে।

ঈদের আনন্দে বড়দের পাশাপাশি ছোটদের হাতে মেহেদি লাগানোও জনপ্রিয়। ছোটদের হাতে মেহেদির নকশায় সহজ-সরল মোটিফ ব্যবহার করাই ভালো। কোনো একটা থিম বেছে নিয়ে সেই থিমে হাতজুড়ে মেহেদি দিলে দেখতে ভালো লাগবে।

যাদের সবেমাত্র বিয়ে হয়েছে, ঈদের দিন তাদের হাতে মেহেদি মানে বিয়ের আমেজটাকেই আরো রাঙিয়ে রাখা। নববধূরা পুরো হাত ভরে মেহেদি দিলে অনেক সুন্দর দেখাবে। মেহেদির নকশায় বউ সাজের ছোঁয়া রাখাই ভালো। নববধূর মেহেদির সাজ অনেক আকর্ষণীয় হবে।
বাজারে এখন অনেক মেহেদি কিনতে পাওয়া যায়। তবে আপনি চাইলে ঘরে বসেও নিজের পছন্দ অনুযায়ী মেহেদি প্যাক তৈরি করতে পারেন। গাছের কাঁচা মেহেদি ভালোভাবে বেটে চায়ের লিকারের সঙ্গে মিশিয়ে হাতে লাগানো যেতে পারে। এতে হাতে মেহেদির রঙ অনেক গাঢ় হবে এবং অনেক স্বাভাবিক মনে হবে।
Sylhetnewsbd Online News Paper