রোজায় বদহজম হলে করনীয়

রমজান মাসে সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যায় ইফতারে ভাজা-পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এর ক্ষতির মাত্রা প্রাথমিকভাবে টের পাওয়া যায় যখন রোজায় কারও পেটে হজমের সমস্যা দেখা দেয়। এছাড়া কারও কারও অ্যাসিডিটি ও বুক জ্বালাপোড়ার সমস্যাও হতে পারে।

এই ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে অতিরিক্ত তেল মসলাযুক্ত ভাজা-পোড়া খাবার এড়িয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে একান্তই যদি ভাজা-পোড়া খেতে হয় তাহলে বদহজম, অ্যাসিডিটি ও বুক জ্বালাপোড়ার সমস্যা থেকে রেহাই পেতে কিছু নিয়ম মেনে চলতে পারেন।

বদহজমের সমস্যা থেকে মুক্তি পেতে ইফতার ও সেহরির সময় ছাড়াও যখন যে খাবার খাওয়া হয় সেটি ভালো করে চিবিয়ে খান। এর পাশাপাশি বদহজমের মাত্রা বেশি হলে কাঁচা আদা চিবোতে পারেন। কাঁচা আদা খেতে খারাপ লাগলে চা-য়ের সাথে আদা মিশিয়ে খান। এতে হজমে উপকার হবে।