হাওরপাড়ের এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার দাবী

সিলেট হাওর উন্নয়ন পরিষদের উদ্যোগে হাওর উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার(৩১জুলাই) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ ড. আর.কে ধর হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর পাড়ের মানুষেরা প্রতিনিয়তই সংগ্রাম করে যাচ্ছে। অনেক জায়গায় মানুষ ও গবাদী পশু একসাথে বসবাস করছে। বহুকাল ধরে হাওর পাড়ের মানুষের জীবনমানের কোনো উন্নতি হচ্ছে না। বন্যা, বেকারত্ব ও যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা হাওর পাড়ের মানুষের জীবন যাপনকে দূর্বিসহ করে তুলছে। বর্তমানে বন্যায় শত শত স্কুল, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। বক্তারা প্রশাসনের প্রতি অবিলম্বে হাওর পাড়ের এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার জোর দাবী জানান।

সেমিনারে বক্তারা আরো বলেন, দুর্নীতি নামক বিষক্রিয়া সারাদেশের মতো হাওর পাড়ের উন্নয়নকেও ব্যাহত করছে। এখন প্রয়োজন হাওর পাড়ের উন্নয়নে বিশেষ মনোযোগ দেয়া। এলক্ষে হাওর এলাকার উন্নয়নে হাওর উন্নয়ন বিষয়ক মন্ত্রনালয় গঠনেরও দাবী জানান বক্তারা।

সিলেট হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামানের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পরিচালক যুগ্ম সচিব মতিউ রহমান, দেওয়ান মিলাদ গাজী, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, সিলেট জেলা বারের এডিশনাল পিপ এডভোকেট শামসুল ইসলাম, এডিশনাল পিপি রাশেদা সাঈদা খানম, এডভোকেট মোতাহির আলী, সাংবাদিক চৌধুরী আমিরুল হোসেন, শেখ আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, পরিষদের যুগ্ম আহবায়ক এনামুল হক লিলু, যুগ্ম আহবায়ক শেখ আখতারুজ্জামান, চৌধুরী মো. সুহেল, বীপরেশ রায়, সাইরুল ইসলাম চৌধুরী, আব্দুল আলিম, প্রফেসর ইসলাম উদ্দিন, প্রফেসর নুরুদ্দীন খান, জাহাঙ্গীর আলম, রওশন জলিল কোরেশী, আলী আহসান হাবীব, জহিরুল ইসলাম আলাল, তুহিন চৌধুরী, আব্দুল করিম, জুনেদ আহমদ, মামুন চৌধুরী, সৌরভ আহমদ, এডভোকেট আলা উদ্দীন, নোমান আহমদ, ইউসুফ সেলু, এডবোকেট বাবুল মিয়া, মাওলানা নাছির উদ্দীন প্রমুখ। সেমিনারের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শফিকুর রহমান শফিক।