জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন

দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সুনামগঞ্জ ছাতক উপজেলার আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার(০১আগষ্ট) এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মাও: ওয়াছির আহমদের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ভাতগাঁও ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সদস্য মাসুম আহমদ, বিদ্যালয়ের শিক্ষক কল্যান ব্রত দাস।

মানববন্ধনে জঙ্গীবাদকে ঘৃণা প্রদর্শনের মধ্যে দিয়ে বক্তারা বলেন, ইসলামের জঙ্গিবাদের কোন স্থান নেই। মানুষ হত্যা ইসলাম নিষিদ্ধ করেছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। জঙ্গিরা দেশ জাতি ও ইসলামের শত্রু। তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

তারপর ছাত্রদের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিরোধে সঠিকভাবে ধর্মচর্চা ও ধর্মের বিস্তুৃত ব্যাখ্যার সচেতনতা সৃষ্টির জন্য বক্তব্য রাখেন শিক্ষকরা। আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী সহ ম্যানেজিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সকলের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

13882628_1661594894159596_1433424248304312673_n