বিচারক অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার(০৮সেপ্টেম্বর) বৃহত্তর বেঞ্চের কনিষ্ঠ বিচারক মোহম্মদ আশরাফুল কামাল দুই বিচারপতির রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে যে অভিমত দিয়েছিলেন তা প্রকাশিত হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী রেজাউল হকের দেয়া রায়টি প্রকাশ করা হয়।
রায়ে বলা হয়েছে, বলতে দ্বিধা নেই, ষোড়শ সংশোধনী একটি কালারেবল লেজিসলেশন (কোনো কাজ সংবিধানের মধ্যে থেকে করার সুযোগ না থাকলে আইনসভা যখন ছদ্ম আবরণে ভিন্ন প্রয়োজনের যুক্তি দেখিয়ে একটি আইন তৈরি করে), যা রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন সভা থেকে বিচার বিভাগের পৃথকীকরণ নীতির লংঘন। এটা সংবিধানের দুটি মূল কাঠামো ৯৪(৪) ও ১৪৭(২) অনুচ্ছেদেরও লংঘন। একইসঙ্গে সংবিধানের ৭(বি) অনুচ্ছেদকেও আঘাত করে। রায়ে বলা হয়, ষোড়শ সংশোধনী আইন-২০১৪ কালারেবল, এটি বাতিল এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হল।
এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে কনিষ্ঠ বিচারপতি মোহম্মদ আশরাফুল কামাল তার অভিমতে বলেছেন, জাতীয় সংসদ সংবিধানসম্মতভাবেই ষোড়শ সংশোধনী প্রণয়ন করেছে। সংসদ কর্তৃক বিচারপতি অপসারণ প্রক্রিয়া সম্বলিত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ বিদ্যমান থাকাকালে বিচার বিভাগের সত্যিকার স্বাধীনতা সমুন্নত থাকবে। কারণ ঐ অনুচ্ছেদটি হলো আমাদের মূল সংবিধানের অংশ তথা সংবিধানের মূল কাঠামো ।
Sylhetnewsbd Online News Paper