বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ানের বলিউড অভিষেক নিয়ে মেতে আছে ভারতীয় গণমাধ্যমগুলো। গুঞ্জন চলছিল আরিয়ান খানকে সিনেমায় যদি কেউ আনেন তিনি পরিচালক করণ জোহর।
এবার আরিয়ানের ব্যাপারে করণ স্পষ্ট জানান, আরিয়ানের ওপর অভিনেতা হওয়ার কোনো জোর নেই। তবে অভিনয়ে এলে প্রথম তার ছবিতেই আরিয়ানকে অভিনয় করতে হবে।
ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে করন বলেন, আর চার বছর বাকি আরিয়ানের পড়া শেষ হতে। এরপর আরিয়ান যদি অভিনয়ে আসতে চায় তাহলে আমার হাত ধরেই বলিউডে পা রাখবে। কারণ আমি আরিয়ানকে বড্ড ভালোবাসি। আর শাহরুখ আমার প্রিয় বন্ধু।
বলিউডে নতুন নায়ক-নায়িকাদের অভিষেকের ব্যাপারে করণ জোহর সব সময়ই এগিয়ে। গোটা বলিউড এ ব্যাপারে করণ জোহরকে বলে থাকেন গড। কারণ, করন যাকে যাকে বলিউডে এনেছেন, তারাই পরে হয়েছেন স্টার। এ তালিকায় আছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। করণের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরেই এ তিন তারকা আসেন লাইমলাইটে।
Sylhetnewsbd Online News Paper