১০ যুগ্ম সচিবের দপ্তর বদল

যুগ্ম সচিব পর্যায়ে ১০ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। গত রবিবার(০৯অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুইটি পৃথক প্রজ্ঞাপনে এই রদবদল আনা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মমিনুর রশিদ আমিনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা জনাব মো. নূর-উর রহমানকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য, জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা জনাব গৌতম আইচ সরকারকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য, বিএডিসি’র সচিব জনাব মো. মনোয়ারুল ইসলামকে বিএডিস’র সদস্য পরিচালক, জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা ড. ইয়ামিন আকবরীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০টি বিদ্যালয় স্থাপন প্রকল্প পরিচালক, চট্টগ্রামের নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক জনাব মোহাম্মদ নুরুল আলম নিজামীকে চট্টগ্রাম চা বোর্ডের সদস্য এবং ইন্টিগ্রেটেড এগরিকালচার প্রডাক্টিভিটি প্রকল্পের উপ পরিচালক জনাব মো. হেমায়েত উদ্দিনকে কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি-২, ফেস-২ এর প্রকল্প পরিচালক করা হয়েছে।

অপর এক আদেশে জীবন বীমা করপোরেশনের জিএম জনাব কমলেশ কুমার দাসকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব, এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব জনাব মো. আনোয়ার হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব এবং জনপ্রশাসনের ওএসডি কর্মকর্তা বেগম খালেদা আক্তারকে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে।