খরগোশ ও কচ্ছপের গল্প পড়েননি এমন ব্যক্তির খোঁজ পাওয়া দুষ্কর। ছোটবেলা থেকে এই গল্পটির সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। পরীক্ষায় পাস করার খাতিরে হলেও গল্পটিতে চোখ বুলাতে হয়েছে! অনেকে আবার শুনেছেন পৌরনিক কাহিনী হিসেবে।
গল্পের মূল কাহিনী, খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা নিয়ে। খরগোশ বেশ গতিসম্পন্ন প্রাণী। বিপরীতে কচ্ছপ ধীর-স্থির। কিন্তু প্রতিযোগিতায় দেখা গেল, কচ্ছপের অদম্য ইচ্ছাশক্তির কাছে পরাজিত খরগোশ। কচ্ছপের থেকে খরগোশের অনেক বেশি গতি থাকার পরও অলসতার কারণেই পরাজিত হতে হয় তাকে।
এতক্ষণ যা বললাম সেটি গল্পে শুনেছেন। কিন্তু এবার গল্পে না বাস্তবেই দেখা গেল খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমন সত্যটা উঠে এসেছে। এনিয়ে সামাজিক মাধ্যম ইউটিউবেও একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে খরগোশ ও কচ্ছপের মধ্যে বাস্তবে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ কোরিয়া।
আর ওই দৌড়ে খরগোশকে পেছনে ফেলে জয় লাভ করে কচ্ছপ। কারণ খরগোশ প্রথম দিকে দ্রুত দৌড় দিয়ে একটা জায়গায় থেমে যায়। তারপর খরগোশটি আসে পাশে তাকিয়ে দেখে কচ্ছপ এখনও অনেক দূরে। তাই সে একটু বিশ্রাম নেয়। এরই ফাঁকে খরগোশকে পেছনে ফেলে লক্ষ্য অতিক্রম করে কচ্ছপ।
গল্পটির সঙ্গে বাস্তব জীবনেরও মিল পাওয়া যায় বলে বেশ জনপ্রিয় খরগোস-কচ্ছপের দৌড়। শেষমেশ গল্পের কাহিনী বাস্তবেও প্রমাণিত হল।
Sylhetnewsbd Online News Paper