দরজায় কড়া নাড়া আওয়ামীলীগের সম্মেলন কে ঘিরে সিলেট সেজেছে বর্নিল সাজে, মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আলোক সজ্জা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় এর প্রতিকৃতি টানানো সহ ব্যানার, ফেষ্টুনে মোড়ে দেয়া হয়েছে নগরীর প্রধান সড়ক গুলো। সম্মেলন সফলের আহবান জানিয়ে রাজপথে নির্মান করা হয়েছে অসংখ্য তোড়ন। এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতা কর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণ চাঞ্চল্য। উৎসবে আমেজে কাটছে সময় তাদের। অন্যদিকে সম্মেলনে নুতন নেতৃত্ব নিয়েও চলছে জোড় আলোচনা।
এদিকে আওয়ামীলীগের বহুল আকাংখিত এ সম্মেলনকে সফল করতে সর্বস্থরের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন কামরান। তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক সংগঠন, এ সংগঠনের জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশের মত সিলেটের নেতা কর্মীরা উজ্জিবিত। সম্মেলনে কাউন্সিলর এবং ডেলিগেটরা অধীর আগ্রহে এখন অপেক্ষা করছে সেই মাহেন্দ্রখনের। তিনি বলেন সিলেটের গণমানুষের কাছে আওয়ামীলীগকে পৌছে দিতে বর্ণিল সাজে সাজানো হয়েছে নগরীকে, তাই সকলকে আওয়ামীলীগের সাথে একাত্বতার ঘোষনার আহবান জানান।
Sylhetnewsbd Online News Paper