মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা অটোরিক্্রা সি.এন.জি শ্রমিক ইউনিয়নের সভা

পুলিশি নির্যাতন ও বেটারি চালিত রিক্সা, অটোবাইক, মটর বাইক উচ্ছেদের প্রতিবাদে সিলেট জেলা অটোরিকশা সি.এন.জি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর জেলা কার্যকরী কমিটির উদ্যোগে রবিবার(২৩অক্টোবর) দক্ষিণ সুরমা বাইপাস রোডের একটি সেন্টারের হল রুমে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি জাকরিয়া আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজাদ মিয়া।

সভায় বক্তারা বলেন, অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। সিএনজি অটোরিক্সা শ্রমিকদের তল্লাশীর নামে পুলিশী হয়রানী বন্ধ করতে হবে। হয়রানী বন্ধ না হলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী জানান। বাংলাদেশ সড়ক পরিবহন সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আগামী ২৬ অক্টোবর বুধবার দক্ষিণ সুরমা হুমায়ুন রশীদ চত্তর পয়েন্টে শ্রমিক মহা-সমাবেসকে সফল ও সার্থক করার লক্ষে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সকল শ্রমিকদের গাড়ী বন্ধ রেখে মহা-সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মানিক খান, যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন, দপ্তর সম্পাদক মাশুক মিয়া, কল্যাণ সম্পাদক আবুল খান, কোষাধ্যক্ষ মামুন মিয়া, সংস্কৃতি সম্পাদক লুৎফুর রহমান, সদস্য মিফতার মিয়া, চুনু মিয়া, সৈয়দ জুবের আলী, রফিক মিয়া, এবাদুল খান খান, রাজা আহমদ, ফখর উদ্দিন, ফরিদ আহমদ, শামিম আহমদ, কুনু মিয়া। সভায় আঞ্চলিক কমিটির মধ্যে বক্তব্য রাখেন শেহনাজ আহমদ, নুরুল ইসলাম, শরিফ আহমদ, জুমান আহমদ, শেরগুল আহমদ, আলী আহমদ, এখলাছুর রহমান, আলতাব মিয়া, কামরুল ইসলাম, জায়েদ আহমদ, রুমান আহমদ প্রমুখ।