৮টি সিসি-ক্যামেরা মাত্র ৩৫ হাজার টাকা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইন্টেরিয়র এবং লাইটিং পণ্যের দুটি আন্তর্জাতিক প্রদর্শনীতে সাইবার ভিজ্যুয়াল মাত্র ৩৫ হাজার টাকায় দিচ্ছে ৮টি সিসি ক্যামেরা। তবে এ সুযোগ সীমিত সময়ের জন্য।

সাইবার ভিজ্যুয়ালের ইলেকট্রনিক্স-এর সহকারী ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাবেত জানান, এ প্রদর্শনী উপলক্ষে আমাদের কোম্পানি ডিভাইস ভিডিও রেকর্ডার (ডিবিআর) মেশিনের সঙ্গে এই ৮টি ক্যামেরার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার টাকা। তবে এর সঙ্গে আরো একটি অফার আছে। সেটি হলো, ১টা ডিবিআর মেশিনের সঙ্গে ৪টি সিসি ক্যামেরা মাত্র ১৬ হাজার টাকায় পাওয়া যাবে।

তিনি জানান, বাসা-বাড়ির নিরাপত্তার জন্য আমরা এসব সিসি ক্যামেরার পণ্য নিয়ে মেলার প্রদর্শনীতে অংশ নিয়েছি।

অফিস অথবা বাড়ির ২৪ ঘণ্টা কার্যকলাপ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ এবং পণ্য বেশি করার জন্য এ অফারটি দেয়া হয়েছে। তবে এ মেলাতে কোনো পণ্য বিক্রি করা হয় না। ক্রেতারা পণ্যের নমুনা দেখেছে, এখন শুধু অর্ডার করছে। পরবর্তী সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা তাদের বাসায় পণ্য পৌঁছে দেব এবং ক্যামেরাও ফিটিং করে দেব।

এসব ক্যামেরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ন্যূনতম ২ বছর। বিস্তারিত জানার জন্য (info@cybervisual.com.bd).