এক সপ্তাহে ১৫ পাক সৈন্য নিহত বিএসএফের দাবি

গত এক সপ্তাহে গোলাগুলিতে ১৫ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। জম্মু-কাশ্মিরের সীমানা জুড়ে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে গোলাগুলিতে এসব সৈন্য নিহত হয় বলে দাবি করা হয়।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বিএসএফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

বিএসএফের প্রাথমিক মূল্যায়নে জানা যায়, গোলাগুলিতে পাকিস্তানি ফ্রন্টিয়ার ফোর্সের দুই সৈন্য ও রেঞ্জার্সের ১৩ সদস্য নিহত হয়েছে।

বিএসএফের সিনিয়র কর্মকর্তা অরুণ কুমার বলেন, জম্মু-কাশ্মিরে বারবার যুদ্ধবিরতী লঙ্ঘন করা হয়েছে। আমরাও তার উপযুক্ত জবাব দিয়েছি। আমরা কী করতে সক্ষম হয়েছি অন্তত তা জনগণ জানে। কমপক্ষে পাকিস্তানের ১৫ রেঞ্জার্স নিহত হয়েছে।

তিনি আরও জানান, এর ঠিক এক সপ্তাহ আগে জম্মুতে আন্তর্জাতিক সীমানায় বিএসএফের হাতে সাত পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।

গত পাঁচ দিনে পাকিস্তানি বাহিনীর গুলিতে তিন বিএসএফ সৈন্যও নিহত হয়েছে বলে জানানো হয়েছে।