পুলিশের বিশেষ অভিযানে ১১ চুর চক্রের সদস্য আটক

সিলেট নিউজ বিডি: গত ২৪ অক্টোবর সিলেট নগরীর আম্বরখানাস্থ বুলবুল ম্যানশনের ২য় তলায় স্যামসং মোবাইল ফোনের শোরুম হইতে ফোন চুরির ঘটনা সংঘঠিত হয়। চুর চক্রের সদস্যরা বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে শ্রীমঙ্গল, ব্রাহ্মনবাড়িয়া, ফেনী, চট্টগ্রামে ও ঢাকাসহ বিভিন্ন শোরুমে সিরিজ মোবাইল ফোন চুরি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতার করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ, কোতোয়ালি মডেল থানার বিশেষ টিম ফেনী জেলায় অভিযান পরিচালনা করে।

পুলিশ হেডকোয়ার্টার্স এবং ফেনী জেলা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন ০১। আব্দুলাহ আল মামুন (২৮), পিতা-আবুল কালাম আজাদ, সাং-ভাইস চেয়ারম্যান আবুল কালামের বাড়ি, তাকিয়া বাজার, ২নং বাগাদানা ইউপি, গ্রাম-নদোনা, উপজেলা-সুনাগাজী, জেলা-ফেনী, ০২। ওসমানী গনি (৪০), পিতা-হাজী ইউসুফ সদাগর, সাং-পূর্ববাকালিয়া, চেয়ারম্যান ঘাটা, উপজেলা/থানা-বাখালিয়া, জেলা-চট্টগ্রাম, ০৩। জুয়েল সর্দার রাসেল (২৫), পিতা-মৃত করিম সর্দার, সাং-কালাবাগান, নেয়ামত সড়ত সর্দার বাড়ি, উপজেলা/থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, ০৪। মোঃ জাবেদ (২৮), পিতা-মৃত সিদ্দীক, গ্রাম-পাহাড়পুর সুন্দর আলীর বাড়ি, শর্মাকান্দা, উপজেলা/থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, ০৫। মোঃ আলম (৩০), পিতা-মৃত নায়েব আলী, সাং-মোল্লা বাড়ি, আলগাবাড়ি, ৭নং ওয়ার্ড, মছিমনগর, উপজেলা/থানা-বাঞ্ছারামপুর, জেলা-বি-বাড়িয়া, ০৬। মোঃ শামীম(২২), পিতা-মৃত আঃ হাকিম, সাং-থোল্লা, বর্তমানে বাখরনগর, বৈলাবাড়ি, বাখরনগর, উপজেলা/থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, ০৭। মোঃ মোশারফ হোসন (২৬), পিতা-আঃ লতিফ, সাং-বান্ডলপুর, মাস্টার জাফরের বাড়ি, দড়িকান্দি, উপজেলা/থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, ০৮। মোঃ কামরুল (২২), পিতা-মোঃ হারুন, সাং-মুন্সিবাড়ি, হিরাকাশি, উপজেলা/থানা-বাঙ্গারা বাজার, জেলা-কুমিল্লা, বর্তমানে জামাই বাজার চেয়ারম্যান কলোনী, গ্রাম-তুলাতুলি, বালুরমাঠ, উপজেলা/থানা-বাখালিয়া, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ সুলতান(২১), পিতা-মোহাম্মদ হুসেন, সাং-মোলাবাড়ি, করিমপুর, উপজেলা/থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে বহদ্দারহাট, আবুল কলোনী, (রাহাত্তার পুলের পার্শ্বে) উপজেলা/থানা-বাখালিয়া, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ শরিফুল ইসলাম(২০), পিতা-আঃ লতিফ, সাং-রশিদ সাদাগরের বাড়ি, রামচন্দ্রপুর, গ্রাম-বিচাপীতলা, উপজেলা/থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, ১১। মোঃ সিরাজ (২২), পিতা-মৃত কবির আহম্মদ, সাং-পূর্বগোড়াশাল, উপজেলা/থানা-মুরদনগর, জেলা-কুমিল্লা বর্তমানে বালুরঘাট, সামসুদ্দিনের কলোনী, গ্রাম-বালুমাঠ, উপজেলা/থানা-বাখালিয়া, জেলা-চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালীন সময় তাদের কাছে ০১(এক) টি দেশীয় তৈরি এলজি, ০৬(ছয়) রাউন্ড কার্তুজ, ০২(দুই) টি চাপাতি, ০২ (দুই) টি ছুড়ি, ০২(দুই) টি কাটার এবং বিভিন্ন ব্যান্ডের ৬০(ষাট) পিচ মোবাইল সেট উদ্ধার করা হয়। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ফেনী সদর থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র মামলা রুজু করা হয়।