আওয়ামী লীগের বিভাগ ওয়ারি দায়িত্ব বণ্টন

সিলেট নিউজ বিডি: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ১৬ দিন পর সাংগঠনিক বিভাগ ওয়ারি দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ চট্টগ্রাম ও সিলেট বিভাগ, ডা. দীপু মনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, জাহাঙ্গীর কবির নানক রংপুর ও রাজশাহী বিভাগ এবং আব্দুর রহমানকে বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ মুলতবি সভা শেষে এ দায়িত্ব দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সিলেট বিভাগ, অ্যাডভোকেট মো.মিছবা উদ্দিন সিরাজ ময়মনসিংহ বিভাগ, বি এম মোজাম্মেল হক রংপুর বিভাগ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম বরিশাল বিভাগ, এ কে এম এনামুল হক শামীম চট্টগ্রাম বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরী রাজশাহী বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন খুলনা বিভাগ এবং ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে (নওফেল) ঢাকা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।