খাদিমপাড়া ইউনিয়ন আয়োজিত ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট’র সেমি ফাইনাল সম্পন্ন

সিলেট নিউজ বিডি: ৪নং খাদিমপাড়া ইউনিয়ন আয়োজিত ১ম চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর সেমি ফাইনাল গতকাল রোববার সিলেট সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার জাভেদ আহমদ, ১নং ওয়ার্ড সদস্য মো. মলন, ২নং ওয়ার্ডের সভাপতি মতিউর রহামন রিপন, ৪নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন আনু, ৬নং ওয়ার্ড সদস্য বদরুল ইসলাম আজাদ, ৭নং ওয়ার্ড সদস্য মো. আলী আহমদ জাকীর, ৯নং ওয়ার্ড সদস্য মো. নিজাম উদ্দিন, ১,২ ও ৩নং ওয়ার্ডের সদস্যা ফাতেমা আক্তার পারুল, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সদস্যা জুমেরা রহমান, মহানগর যুবলীগ নেতা মো. জাহাঙ্গির আলম, আফজল কবীর, আব্দুস সামাদ, অপু তালুকদার, শাহিন আহমদ, ধনঞ্জয় সরকার, আব্দুস সালাম প্রমূখ।

খেলায় ৪নং ওয়ার্ডকে পরাজিত করে ৭ নং ওয়ার্ড ৬-৫ গোলে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন প্রধান অতিথি সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার জাভেদ আহমদ।