আহমেদ সফির দক্ষিন ছাতক থেকে সিলেট নিউজ বিডি: ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ঝিগলী স্কুল এন্ড কলেজে ” সাজন মিয়া ” মেধা বৃত্তি পরীক্ষা শনিবার(১২ নভেম্বর) অনুষ্টিত হয় । ঝিগলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব সিরাজুল ইসলামের পরিচালনায় এতে ১৫ টি স্কুল অংশ গ্রহন করেন। প্রত্যেক স্কুল থেক ৫ জন করে ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন জনাব মোঃ সাদ উল্লাহ, প্রধান শিক্ষক বরাটুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়। উপ নিয়ন্ত্রক ছিলেন রুহুল আহমদ, প্রধান শিক্ষক শক্তির গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অর্পনা রানী মল্লিক, প্রধান শিক্ষক হায়দর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়|
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সর্বজনাব — আবুল হাসনাত সভাপতি বাদে ঝিগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি, কবি ইমামুল ইসলাম রানা, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ,আসাদুজ্জামান বি এস সি, সাবাজ মিয়া মেম্বার, আব্দুল মুকিত মাষ্টার,সাজুর মিয়া মেম্বার, ছাদিক মিয়া, মাসুম আহমদ |
প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন – সর্বজনাব দিলবাহার বেগম বাদে ঝিগলী, সফিকুল ইসলাম সুলেমান পুর, আবুল কালাম আনুজানী , খলিলুর রহমান জাহিদ পুর, রোকসানা বেগম মন্ডল পুর, জয়নাল আবেদীন গাগলাজুর, বিশ্বজিৎ চন্দ্র ভাতগাঁও, বদরুল আলম জালিয়া, মিজানা ইয়াজদানী শ্রীপতি পুর, ইকবাল হোসেন লিটল ফ্লাওয়ার রসুলপুর, কবির হোসেন বনগাঁও, আবু শহীদ আহমদ রসুল পুর এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পুরষ্কার:- প্রথম ১০ জন মেধা পুরষ্কার , প্রতিজন ২০০০ টাকা। দ্বিতীয় ২০ জন সাধারণ পুরষ্কার, প্রতিজন ১০০০ টাকা।উত্তীর্ণ সবাই সনদ পত্র পাবেন।
Sylhetnewsbd Online News Paper