মামুনুররশীদ,ষ্টাফ রিপোর্টার সিলেট নিউজ বিডিঃ এতোদিন অনির্বাচিত প্রশাসক দিয়ে চললেও এবার প্রথমবারের মতো নির্বাচিত চেয়ারম্যান পেলো সিলেটের ৪ জেলা।
বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের চেয়ারম্যান নির্বাচন করেন ভোটাররা। এরমধ্যে হবিগঞ্জে ডা. মুশফিক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিজয়ী ৪ জনই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
সুনামগঞ্জের বিজয়ী নুরুল হুদা মুকুট বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হলেও তিনি আ. লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সদ্য সাবেক জেলা প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ প্রার্থী আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সিলেট জেলার ১৫টি কেন্দ্রের মধ্যে পাওয়া সব কয়টি কেন্দ্রের ভোটের বেসরকারি ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন লুৎফুর রহমান।
আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৭৯৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ড. এনামুল হক সরদার ১৫টি কেন্দ্রে কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৫৫৩ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুটের কাছে ধরাশায়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী প্রাক্তণ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
মোটর সাইকেল মার্কা নিয়ে নুরুল হুদা মুকুট পেয়েছেন ৭৮২ ভোট এবং এনামুল কবির ইমন চশমা মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৪২০টি।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আজিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমএম শাহিন ২৮৯ ভোট পেয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান চশমা ৩৪২ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএম শাহিন আনারস প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট।
এর আগে হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন ডা. মুশফিক হোসেন চৌধুরী।
Sylhetnewsbd Online News Paper