অবিলম্বে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন চাই: দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট

সিলেট নিউজ বিডিঃ সিলেটস্থ ছাতকবাসীর বৃহত্তম সামাজিক সংগঠন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে গতকাল ৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত নগরীর একটি অভিজাত চায়নিজ রেস্তুরায় অবিলম্বে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের অন্যতম উপদেষ্টা ও দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক অধ্যক্ষ আখলাকুর রহমানের সভাপতিত্বে এবং দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি মাহবুবুল আলম মুহিত ও সাধারণ সম্পাদক সায়েম আহমদের যৌথ পরিচালনায় অবিলম্বে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সভায় বক্তারা ছাতকের দক্ষিণাঞ্চলের ৭টি ইউনিয়নকে নিয়ে আলাদা প্রশাসনিক উপজেলা ঘোষণা সহ দক্ষিণের সুবিধাজনক স্থানে হেড কোয়ার্টার স্থাপন করে দক্ষিণের লাখ লাখ জনগণের দাবী আদায়ে সবাইকে একত্রিত হওয়ার আহবান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ.ন.ম ওহিদ কনা মিয়া, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, বাস্তবায়ন কমিটির সেক্রেটারী অধ্যাপক খছরুজ্জামান, ডাঃ শাহ সৈয়দুর রহমান, মুহাম্মদ আজমান আলী, আব্দুল হান্নান, মাষ্টার রঞ্জিত কুমার দে, প্রবাসী মনছব আলী, আশরাফুল হক চৌধুরী, অধ্যাপক মজিবুর রহমান, এস.এম ছমরু মিয়া, মাষ্টার সাদ উল্লাহ, আমরুজ আলী, ডাঃ এম সোহেল মিয়া, আব্দুস সোবহান, আবলুছ মিয়া তিতা শাহ, এম.এ কবির রইছ আলী, আলা উদ্দীন আহমদ মুক্তা, আব্দুল মুছব্বির, হারিছ উল্লাহ, মিজানুর রহমান মিজান, লোকমান আহমদ, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমদ, সাবেক সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, উকিল আলী, সিরাজুল ইসলাম, সাংবাদিক এস.এম রানা, সংগঠনের সহ সভাপতি সুলেমান হোসেন চুনু, জুয়েল আহমদ, আবু শামীম,সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, লিকসন মিয়া, মেহদী হাসান ফয়েজ, মাওলানা সৈয়দুর রহমান, নুরুল ইসলাম পাখি, শাহ ওলিউর রহমান, এডভোকেট জুবায়ের আহমদ, আবুল কালাম, আবু জাবের, জাহির আলী, মাছুম আহমদ, আতিকুর রহমান, হুমায়ুন রশীদ, সুহেল আহমদ, মুসলীম উদ্দিন রপু, উসমান গণি, জাবেদ, কাসেম, আব্দুল হান্নান (২), উসমান প্রমুখ।