বিনোদন ডেস্ক :
দীপ্ত টেলিভিশন এর প্রতিদিনের ধারাবাহিক ‘ওরা থাকে ওধারে’। শাহিন স্বাধীন ও সৈয়দ মাসুম রেজা যৌথভাবে পরিচালনা করছেন এই ধারাবাহিকটি। দীপ্তর নিজস্ব লেখক টিম দুই বছর এই গল্পটা নিয়ে সময় দিয়েছে। মানুষ ও ভূতের প্রেমের গল্প এটা। নাটকটিতে গুরুত্বপুর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নির্জন আজাদ।
নির্জন আজাদ বলেন, যে চরিএগুলো ঘিরে দীর্ঘ এই গল্পটি দাঁড়িয়েছে তার মধ্যেও অন্যতম সজল নামের একটি চরিত্র করছি আমি। ছোটবেলা থেকে ভালোবাসি মামাতো বোন গল্পের নায়িকা তাথৈকে। তাকে পাওয়ার জন্য গ্রাম থেকে শহরে মামার বাড়িতে আসা আর এসেই দেখা মামাতো বোনের বিয়ের আয়োজন। গ্রামের সরল মানুষটি তার ভালোবাসাকে ফিরে পেতে ব্যাকুল। এমন কিছু নাই সে করতে পারে না নিজের মানুষটিকে পেতে।
সজল বলে, ‘তাথৈ যখন শুনলাম তোমার বিয়ার কথা, তখন আমার এই বুকের ভিতর কিডা যেন ছ্যাঁৎ কইরা ছ্যাকা মাইরা দিল” আবার কখনও বলা “চল আমরা পালাইয়া যাই, গ্রামে আমার অনেক জমিজমা ও ৩টা পুকুর আছে- জোছনা রাইতে তুমি সেই পুকুরে সাঁতার কাটবা আর আমি পাড়ে বইসা তোমার সাঁতার কাটা দেখব। সরল এই ভালোবাসাকে পাবার জন্য কখনও কখনও ভয়ংকর রূপও ধারণ করতে হয়।
এই মেগা ধারাবাহিকটির শুটিং চলছে আশুলিয়া দীপ্তর নিজস্ব তৈরি সেটে। অন্যান্য চরিত্রে অভিনয় করছে পূনম জুই, খাইরুল আলম সবুজ, শেলি হাছান, শিরিন বকুল, দীপ, চান্দা মেহজাবিন, রাজিব রাজ, ক্যাটরিনা, সাবিনা রিমা, অন্তরা আজিম সাইদ সুমন সহ আরো অনেকে।
Sylhetnewsbd Online News Paper