সিলেট নিউজ বিডিঃ আগামী ২০৭০ সালের মধ্যে ইসলাম দুনিয়ার সর্ববৃহৎ ধর্মে পরিণত হবে। ইউরোপ ও আমেরিকায় আরও দ্রুত ছড়িয়ে পড়বে এই ধর্ম। একটি সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। বহু আগে ফরাসি ব্যক্তিত্ব নসট্রাদামুস ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বে ক্রমশ শক্তিশালী হবে ইসলাম। মার্কিন সংস্থার রিপোর্টে সেরকমই তথ্য ধরা পড়েছে। ভবিষ্যতের কথা বলে যাওয়া নসট্রাদামুসের কথা ফলবে কি ? এমনই প্রশ্ন তুলে দিয়েছে মার্কিন সংস্থার গবেষণা রিপোর্ট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন আইনের বলে আমেরিকায় সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকরা প্রবেশ করতে পারবেন না। এ নিয়ে বিশ্বজোড়া প্রতিবাদ শুরু হয়েছে। তারই মাঝে ইসলামকে আগামী দুনিয়ার সর্ব বৃহৎ ধর্ম হিসেবে রিপোর্টে তুলে ধরেছে ওয়াশিংটনের গবেষণা সংস্থা চবি জবংবধৎপয ঈবহঃবৎ রিপোর্টে বলা হয়েছে, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে থেকে ইউরোপ চলে আসা শরণার্থীদের বেশিরভাগ মুসলিম ধর্মাবলম্বী। তাদের কারণেই ইউরোপে ইসলামের প্রভাব বাড়বে।
মধ্য ও পশ্চিম এশিয়ার বিভিন্ন এলাকায় ক্রমাগত নাশকতা ও জঙ্গি হানার জেরে বাড়ছে শরণার্থীর সংখ্যা। একই অবস্থা আফ্রিকাতেও। এশিয়া থেকে স্থলপথে ইউরোপে ঢুকছেন বহু শরণার্থী। অন্যদিকে ভূমধ্যসাগর পার করে আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের পালা চলছে। ওয়াশিংটনের গবেষণা সংস্থাটি জানাচ্ছে, মুসলিমদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি প্রবণতার হার বেশি। তাই পাঁচ দশকেই বিশ্বের সবথেকে বৃহত্তম ধর্ম হিসেবে চিহ্নিত হবে ইসলাম।
Sylhetnewsbd Online News Paper