ওসমানীনগর উপজেলা নির্বাচনে নৌকার পালে হাওয়া লেগেছে

নিউজ ডেস্ক :
সিলেটের ওসমানীনগর উপজেলার নির্বাচন আগামী ৬ মার্চ । এ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ গ্রহন করেছেন উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান। প্রধান মন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হওয়াতে নৌকার পালে হাওয়া লেগেছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হবেন আতাউর রহমান এমনটাই মনে করছেন উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ এবং তৃনমূলের ভোটাররা।
নৌকা স্বাধীনতার প্রতীক , তাই এ প্রতীকের প্রতি সম্মান জানিয়ে উপজেলার সবাই নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সিলেট জেলা আ’লীগের নেতৃবৃন্দ উপজেলায় এসে ভোটারের কাছে ভোট চাইছেন।
উপজেলার সাধারণ ভোটাররা মনে করেন উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়া অত্যন্ত জরুরী। আর যারা দলের সাথে বিশ্বাস ঘাতকতা করে তারা কখনো জনগণের স্বার্থ রায় কাজ করতে পারেনা বরং তারা নিজের স্বার্থ নিয়েই কাজ করে বেশি।
এবারের উপজেলা নির্বাচনে ধানের শিষ প্রতিকে নির্বাচনে প্রার্থী থাকলেও দলের ভেতর কোন্দল থাকায় বিএনপির ভোটাররাও আছেন দ্বিদাদ্বন্দ্বে । গ্র“পিং দ্বন্দ্ব অনেকটা আড়াল করে রাখতে চাইলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি , গত ২২ ফেব্র“য়ারী বিএনপি প্রার্থীর পথ সভা চলাকালে দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে আহত হন বিএনপির অঙ্গ সংঘটনের একাধিক নেতাকর্মী। দলীয় কোন্দল থাকায় ভোটাররা অনেকটা পিচিয়ে আছেন ।
নৌকা প্রতীকে একক প্রার্থী হওয়াতে এবং বিএনপিতে দলীয় কোন্দল থাকায় এবারের নির্বাচনে নৌকার জয় নিশ্চিত বলেই জানান উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ।