সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট মহানগর বিএনপির প্রবীণ নেতা অন্যতম উপদেষ্ঠা ২৭নং ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি আতিক হোসেন খাঁন দীর্ঘ দিন থেকে অসুস্থ আছেন। মহানগর বিএনপির এই প্রবীণ নেতা দীর্ঘ রাজনৈতিক জীবনে দলকে শ্রম ও মেধা দিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করে গেছেন। বিশেষ করে দক্ষিণ সুরমার ৩টি ওর্য়াডের উনার দীর্ঘ রাজনৈতিক কর্মকান্ডের পর্যালোচনা করে উনার শয্যাপাশে দক্ষিণ সুরমার ৩টি ওর্য়াডের নেতৃবৃন্দ সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ উনার শয্যাপাশে দীর্ঘক্ষন অবস্থান করেন। আতিক হোসেন খাঁনের পরিচালনায় মোনাজাতে অংশ গ্রহণ করে উনার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, মহানগর বিএনপির আইন সম্পাদক ও ২৫.২৬.২৭ নং ওর্য়াড কাউন্সিলর মহিলা দলের সাধারন সম্পাদিকা এড: রোকসানা বেগম শাহনাজ, শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সাধারন সম্পাদক মো. ইউনুছ মিয়া, আপ্যায়ন সম্পাদক আফজল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, মৎস বিষয়ক সম্পাদক মো. দুলাল আহমদ, সহ-স্থানীয় সরকার সম্পাদক মো. সেলিম রানা, সহ-সমাজ সেবা সম্পাদক মফিজুর রহমান জুবেদ, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ্র, সদস্য সিলেট মহানগর বিএনপি দিলওয়ার হোসেন রানা, ২৭নং ওর্য়াড বিএনপি সিনিয়র সভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল কাদির, সহ-সাংগঠনিক সিরাজ পান্না, সহ-প্রচার শাহাজান খাঁন, মহানগর ছাত্র দলের সাবেক সহ-স্বাস্থ্য সম্পাদক মইন খাঁন, ওর্য়াড ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, মহানগর ছাত্রদল নেতা নকিব খাঁন, সৈয়দ খাঁন, নাহিদ আহমদ, খাইরুল আহমদ প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper