গোলাপগঞ্জের প্রবীণ প্রধান শিক্ষক মুজিবুর রহমান চৌধুরী গুরুতর অসুস্থ

সিলেট নিউজ বিডি ডেস্ক: গোলাপগঞ্জ উপজেলার হাজী পুর শুকনা দিঘীর পাড়া এলাকার বাসিন্দা মুজিবুর রহমান চৌধুরী ব্রেন ষ্ট্রোক করে আল হারামাইন হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘ ১৫ বছর থেকে ব্রেন ষ্ট্রোক রোগে ভুগছিলেন।

গত সোমবার তাঁর অবস্থা আশংকাজনক হলে তাকে তাৎক্ষণিক এ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ১৯৫৩ সালের ১লা জানুয়ারী ঐ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ৩ মেয়ে ও ১ ছেলে। তিনি ব্যক্তিজীবনে মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত। তার গ্রামের বাড়িতে সবাই তাকে শেখ সাহেব বলে ডাকে। গ্রামের লোকমুখে জানা যায়, তিনি বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার পর তিনি ১৯৮০ সালে বরায়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার পাশাপাশি তিনি ক্রীড়া সংগঠক ও সমাজ সেবকও বটে। তাঁর সহধর্মীনি নিলুফা রহমান তার স্বামীর সুস্থ্যতার জন্য দেশবাসীর জন্য দোয়া কামনা করেন।