অর্থমন্ত্রীর পক্ষ থেকে মুন্সিপাড়ায় কাপড় বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্ক: অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিতের পক্ষ থেকে গতকাল বুধবার রাতে নগরীর মুন্সিপাড়া এলাকায় ৭৯৬জন গরীর ও দুস্থদের মধ্যে কাপড় বিতরণ করা হয়েছে।

সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও ইয়াং ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম লায়েকের ব্যবস্থাপনায় কাপড় বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন- ইয়াং ব্রাদার্স ক্লাবের সভাপতি আমিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমদ।

কাপড় বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এহিয়া আহমদ, ইয়াং ব্রাদার্স ক্লাবের সহ সাধারণ সম্পাদক আশিক আহমদ, শেখ মো. মাছুম, শাওন আহমদ, রেদওয়ান আহমদ, শান্ত, গিয়াস, পারভেজ, রাসেল, শাকিল, রহিম, উজ্জ্বল, আশিক প্রমুখ।