মো:মোস্তফা উদ্দিন,বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি: শনিবার(২২জুলাই)মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা ২নং দাসের বাজার ইউনিয়নরের ধর্মদেহী গ্রামের ২৩৮টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহ্বাজ সাহাব উদ্দিন এম.পি।
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের রুপকল্প বাস্তবায়নের বাংলাদেশের প্রতিটি পরিবারের মধ্যে বিদ্যুৎতায়ন করা হচ্ছে। যা মানুসের মান উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক পরিবারকে বিদ্যুৎতায়নের আওতায় আনা হবে। বাংলাদেশের বন্যা কবলিত প্রত্যেকটি এলাকায় পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেকটি পরিবারকে আগামিতে সরকারের পক্ষ থেকে আরো সাহায্য করা হবে।
উক্ত উদ্ধোধনী অনুষ্টানে আরো বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু আরো উপস্থিত ছিলেন ২নং দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন সাহেব, ৭নং তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, ৩নং নিজ বাহাদুরপর ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার ময়নুল ইসলাম, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের আহমেদ জুবায়ের লিটন, বড়লেখা পৌর কাউন্সিলর মোঃ তাজ উদ্দিন, দাসের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন ও দাসের বাজার ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নের্তৃীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাসের বাজার ইউনিয়ন আওয়াশীলীগ সভাপতি মুছব্বির আলী সভা পরিচালনা করেন মাষ্টার বাবুল হোসেন ও জাকির হোসেন। এলাকাবাসির পক্ষে বক্তব্যে রাখেন মাষ্টার খলিলুর রহমান হুইপ কাছে এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তা পাকা করণ ও স্কুলের ভবন নির্মাণ দাবি করা হয়।
Sylhetnewsbd Online News Paper