সিলেট নিউজ বিডি ডেস্ক: পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে স্মরণীয় হয়ে রইল মিরপুর টেস্ট।
২০০৫ থেকে ২০১৭ সাল। একের পর এক জয়ের মালা গলায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এর মধ্যে টাইগারদের রয়েছে টেস্টে বাংলাদেশের সেরা ছয়টি ঐতিহাসিক বিজয়।
২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ২২৬ রানে পরাজিত করে বাংলাদেশ। ঐতিহাসিক এ জয়ের স্মৃতি এখনও অমলিন।
এরপর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের হারানোর নজির গড়ে সাকিবের নেতৃত্বাধীন টিম বাংলাদেশ। ৯৫ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারায় বাংলাদেশ।
২০১৩ সালে হারারেতে ১৪৩ রানে জিম্বাবোয়েকে পরাজিত করে টাইগার বাহিনী। সে জয়ও যেন রুপকথার মতোই।
২০১৬-এর শেষ দিকে নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে বাংলাদেশ। ঢাকায় ১০৮ রানে ব্রিটিশ বাহিনীকে হারায় টাইগার বাহিনী।
কলম্বোতে ২০১৭ সালের শুরুর দিকে ম্যাথিউজের শ্রীলঙ্কাকে চার উইকেটে হারায় বাংলাদেশ। এর মধ্য দিয়েই ফের এক বার দেখা যায় টাইগারদের কারিশমা।
সর্বশেষ বুধবারই নিজেদের ঘরের মাঠে টেস্টের জগতে অভিজাত অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করে সাকিবদের বাংলাদেশ।
Sylhetnewsbd Online News Paper