ছাতকের বিএনপি নেতা গাজী মিল্টনের ঈদ শুভেচ্ছা

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক উপজেলার বিএনপি নেতা গাজী মিল্টন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ছাতকের ৭নং সিংচাপইড় ইউনিয়ন পরিষদের সর্বস্থরের নাগরিকবৃন্দকে ঈদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট নিউজ বিডি ডট কমকে বলেন,সারা দেশে চলছে ঈদ উল আযহার উত্সব, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, ঈদ মানে হাজার কষ্ট ত্যাগের মহিমার মাঝেও একটু খানি হাসি, ঈদ যেন সারা জীবন রয়ে যাক প্রতিটা জীবনে প্রতিটা সময়ে, শুভ হোক-সবাই কে জানাই ঈদ মোবারক।

গাজী মিল্টন আরো বলেন, পবিত্র ঈদ উল আজহার ত্যাগের শিক্ষাকে ধারণ করে সুস্থ ও সুন্দর যুবসমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সে সাথে তিনি সিংচাপইড় ইউনিয়ন পরিষদের সর্বস্থরের নাগরিকবৃন্দসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাাহ্‌র রহমত কামনা করেন।-বিজ্ঞপ্তি