আর্তমানবতায় ডিসিডব্লিউএ ও এজিআইসিও অগ্রণী ভূমিকা রাখবে: খন্দকার মুক্তাদির

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন উপদেষ্ঠা ও বিশিষ্ট শিল্পপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘গরীব, দুখী ও অসহায় মানুষদের সাহায্যে সর্বদা নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আর্তমানবতার সেবায় কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সুখ নিহিত রয়েছে।’ আল গণি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন (এজিআইসিও) ইউকে এবং ডিপ্রাইভড্ চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডিসিডব্লিউএ)’র দীর্ঘদিন যাবত মানবতার কল্যাণে কাজ করছে। অসহায়দের জন্য সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে আসছে। এ ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’

তিনি আল গণি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন (এজিআইসিও) ইউকে এবং ডিপ্রাইভড্ চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডিসিডব্লিউএ)’র উদ্যোগে শনিবার (১৬ সেপ্টেম্বর) সিলেট নগরীর দক্ষিণ সুরমার বরইকান্দি কাজির খলা এলাকায় হতদরিদ্র, গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কাজির খলার বিশিষ্ট মুরব্বী ও সংগঠক মো. নূর উদ্দিনের সভাপতিত্বে ও ডিসিডব্লিউএ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. নাঈমুল ইসলাম’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি সাবেক কমিশনার হুমায়ুন কবির শাহীন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল আলিম দিপক, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, লন্ডন-বাংলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক কামাল হাসান জুয়েল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য তরুন যুব সংগঠক নজমুল ইসলাম ।

ডিসিডব্লিউএ’র সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন শুভ’র পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম (উত্তরপূর্ব), বিএনপির নেতা খন্দকার মাহবুব হোসেন, রিয়াদুল হাসান রুহেল, মাহবুব আহমদ চৌধুরী, ইউসুছ খান, ইয়াকুব খান, মুন্না আহমদ, শুভ তালুকদার, সুমন আহমদ, নাসিম আহমেদ, ডিসিডব্লিউএ’র দপ্তর সম্পাদক আরিফুর রহমান মাহি, সদস্য সামসুজ্জামান মাহিন, সিনবাদ শেখ, হাবিবুর রহমান নোমান, সরওয়ার হোসেন, তাহরিমা আক্তার মিম, স্বর্ণা, জাহিদ হোসেন প্রমুখ।