গণতন্ত্র পূণরূদ্ধার করতে বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে হবে: শামীম

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং তৃণমূলের বিএনপির অঙ্গসংগঠনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির ধারাবাহিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাতে কোন ধরণের ষড়যন্ত্রকারী বিএনপির এই সুসংগঠিত দলে ঢুকে ষড়যন্ত্র না করতে পারে। আওয়ামী স্বৈরাচারী সরকার দেশকে অস্থিতিশীল করে দেশের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। তাই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পূণরূদ্ধার করতে বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে হবে।
তিনি মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোলাপগঞ্জ উপজেলার ৯ নম্বর পশ্চিম আমুড়া ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান অনুষ্ঠিানে উপরোক্ত কথা গুলো বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি ফখর উদ্দিন সফই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুন্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মহিউচ্ছুন্নাহ চৌধুরী নার্গিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নছিরুল হক শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, সিলেট জেলা বিএনপির সদস্য সৈয়দ হাসান মাহমুদ বাবু।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রেজাউল করিম আলো, ছালিক আহমদ চৌধুরী, এডভোকেট আমিন উদ্দিন আহমদ, জয়নাল আবেদীন, আব্দুল গফফার কুটি, মাহবুবুল হক লুলু, মাসুক আহমদ, সায়েল আহমদ, জুবায়ের আহমদ, নুরুল ইসলাম নুরুল, শরিফ আহমদ, রাজন আহমদ, হাজী মঈন উদ্দিন, এম এ ওয়াহিদ, মওদুদ হোসেন চৌধুরী সুমন, যুবদল নেতা ফাহিম আহমদ, জুবের আহমদ, শিপন আহমদ, জুনেল আহমদ, ভুবন বাবু, ছাত্রদল নেতা শাহান আহমদ, জায়েদ আহমদ, তারেক আহমদ প্রমুখ।