সিলেট নিউজ বিডি ডেস্ক: হাইড্রলিক ড্রেজার খাবলে খাচ্ছে সিলেটের সুরমা তীর। বাস্তহারা হচ্ছে হাজার হাজার বনি আদম। নদীগর্ভে বিলীন হতে চলেছে সরকারী-বেসরকারী বিভিন্ন স্থাপনা। তাই হাইড্রলিক ডেজারসহ অবৈধ বালু উত্তেলন বন্ধের দাবি জানিয়েছেন সিলেটের কানাইঘাট উপজেলাবাসী। মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কানাইঘাট ওসি বরাবরে পৃথক আবেদনে উপজেলাবাসী এ দাবি জানান।
আবেদনে অভিযোগ করা হয়, জনৈক হারুণ ও নাজিমের নেতৃত্বে একদল বালুখেকোচক্র দীর্ঘদিন ধরে সুরমা নদীর নিজদলইকানিদ সহ আশপাশ এলাকায় হাইড্রলিক ড্রেজার দিয়ে সুরমাতীর খনন করে চলেছে। অবৈধ বালু উত্তোলন ও বিক্রিা করে কামাই করছে লাখ লাখ টাকা। এরাকাবাসী এর প্রতিবাদ করছেল তারা তাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে থাকে। নিজেদের সরকার দলীয় লোক পরিচয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসনকেও অভিযান থেকে বিরত রাখে। এ কারণে এলাকার হাটবাজার দোকান সরকারী বেসরকারী স্থাপনা ও বাড়িঘর চরম হুমকীর মূখে পড়েছে। এমনকি পাউবোর বেড়ীবাঁধ ধ্বসে এলাকা প্লাবিত হওয়াও আশংকা রয়েছে। তাই এলাকার মানুষজন তাদের ভিটেবাড়িসহ বিভিন্ন স্থাপনার রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেছেন।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সংশ্লিষ্ট শাখা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুল আহাদ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।-
Sylhetnewsbd Online News Paper