সিলেট নিউজ বিডি ডেস্ক: আব্দুর রাজ্জাক ওয়াকফ ষ্টেটের মদিনা মার্কেট মসজিদের অভিযোগের বিষয়টি ওয়াকফ ষ্টেটের পরিদর্শক তদন্ত করে উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। খুবই শিঘ্রই এই বিষয়ের সমাধান হবে বলে সকলের সহযোগীতা কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান বলেন বৃহত্তর এলাকা বাসীর একমাত্র দাবী ট্রাষ্টের দানকৃত ২৬ শতক ভূমির ভিতরেই মসজিদের সংস্কার ও ভূমি নিয়ে কোন বিরোধ থাকতে পারে না। বৃহতৎ মদিনা মার্কেট এলাকার মদিনা মার্কেট জামে মসজিদ সম্প্রসারনের লক্ষ্যে দীর্ঘ দিন যাবৎ মসজিদের মুতোয়াল্লি ও মদিনা মার্কেট ব্যবসায়ীদের মধ্যে মত বিরোধ দেখা দেয়।
গত ২৭ আগষ্ট মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আমির হোসেন ওয়াকফ প্রশাসক বরাবরে অভিযোগ পেশ করলে ওয়াকফ স্মারন নং-৮৪৯০৯ নির্দেষের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় ওয়াকফ পরিদর্শক আনোয়ার হোসেন আব্দুল রাজ্জাক ওয়াকফ ষ্টেটের দানকৃত মদিনা মার্কেট মসজিদ পরিদর্শনে আসেন। মত বিনিময় সভায় ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন তার বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। অপর দিকে মতোয়াল্লী খলিলুর রহমান খান তার বক্তব্য তুলে ধরেন।
৯নং ওয়ার্ডে কাউন্সিলর আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান কামরান ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইলিয়াছুর রহমান জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহানূর রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল খালিক, জুবায়ের খান, মোঃ আব্দুল খালিক মিনাল, হাজী ইন্তাজ আলী, শাহেদ আহমদ, নজরুল ইসলাম নজু, আমিনুল হক, আব্দুল জব্বার শাহী , আব্দুস সত্তার, হাজী ইয়াহর মিয়া, খলাই মিয়া, বাচ্চু মিয়া, হাজী মোঃ দরজ মিয়া, লিয়াকত আলী খান, মোঃ আবুল হোসেন, মোঃ আবুল কাশেম, কলমমন্দর আলী, আশিক মিয়া, রফিকুল ইসলাম ভূঁইয়া, মোঃ ইউসুফ আলী, মোঃ দ্বীন আমিন, মোঃ হাফিজুর রহমান, এস.এম শাহজাহান, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ সভায় অর্ধ শতাদিক ব্যবসায়ী মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে মদিনা মার্কেট মসজিদ সংস্কারের বিষয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী মসজিদটি পরিদর্শন করেন। মসজিদ সংস্কার হলে বিপুল সংখ্যক মুসল্লির নামায পড়ার স্থান সংকুলান হবে। অভিযোগপত্রে জানাযায় মসজিদের ওয়াকফকৃত আব্দুর রাজ্জাক ট্রাষ্টের ২৬শতক ভূমি মসজিদের দান করা হয়েছে এবং উত্তরের সীমানা সিলেট সুনামগঞ্জ সড়ক উল্লেখ রয়েছে। বর্তমান মুতোয়াল্লি বিভিন্ন সময় কমিটি ঘটনের নামে কালক্যাপন করছেন বলে ওয়াকফ পরিদর্শকের নিকট বিস্তারিত তুলে ধরেছেন সভায় উপস্থিত সুধিজন। এলাকার বাসির একমাত্র দাবী বৃহত্তর মদিনা মার্কেট এলাকার মসজিদ টি সংস্কার করে মুসল্লিদের নামাযের স্থানের সমস্যা সমাধান করা। ি
Sylhetnewsbd Online News Paper