বড়লেখায় ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্টা বার্ষিক অনুষ্টান সম্পন্ন

মস্তফা উদ্দিন/বড়লেখা(মৌলভীবাজার)সিলেট নিউজ বিডি: বড়লেখা উপজেলায় ব্লাড ডোনেট ক্লাবের ৩য় প্রতিষ্টা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি, জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন,“রক্ত দিয়ে যারা মানুষের জীবন বাঁচায় তারা কোন ধরনের অনৈতিক কাজে লিপ্ত হতে পারে না। সমাজের অকল্যাণকর কাজে তারা প্রতিবাদী কন্ট হয়ে উঠে। তাদের মনের ভিতর মানবিকতার গুণাবলী তৈরী হয়ে উঠে। ফলে তারা মানুষের জীবন বাচানোর জন্য আরো তৎপর হয়ে উঠে। দেশের যুব সমাজের অনেকেই যখন মাদকাসক্ত হয়ে সমাজে নানা প্রতিবন্দকতা সৃষ্টি করছে, তখন সেখানে বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের যুব সমাজের সম্পৃক্তা সত্যিই প্রশসংসনীয়।”

সেমাবার(০২ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ব্লাড ডোনেট ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবাষির্কী, গুনীজন সংবর্ধনা ও রক্তদান কর্মসুচীর অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্ঠা ,প্যানেল মেয়র মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আহম্মদ হোসেন, বড়লেখা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সংগঠনের উপদেষ্ঠা মোঃ নাজিম উদ্দিন শিক্ষক, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন জামি। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, হুইপের এপিএস কবিরুজ্জামান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আব্দুর রহিম চুনু, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের উপদেষ্ঠা, সাংবাদিক লিটন শরীফ, জুড়ী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রিংকু রঞ্জন দাস।

পরে সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পেইনের মাধ্যমে অর্জিত পঁচিশ হাজার টাকার একটি চেক প্রধান অতিথি হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি একজন টিউমার রোগীর হাতে তুলে দেন। গুনীজন সহ সংগঠনের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

এছাড়ার দেশে বিভিন্ন স্থান থেকে আগত ব্লাড ডোনেট সংগঠনের নেতৃবৃন্দরা বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবকে ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জানেিয়ছে।